এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে পর্যটকবাহী বাস হতে ৬৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত 13 December, Saturday, 2025
সিলেটে পর্যটকবাহী বাস হতে ৬৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পর্যটকবাহী বাস হতে ৬৫পিস ভারতীয় কম্বল সহ ১ জনকে আটক করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সম্মুখে চেক পোষ্ট বসিয়ে পর্যটকবাহী বাস তল্লাশি চালিয়ে ৬৫ পিছ কম্বল সহ ১জনকে আটক করা হয়।

বিকাল অনুমান সাড়ে 8টায় সিলেট-তামাবিল মহাসড়কের থানার সম্মুখে চেকপোষ্ট বসিয়ে পর্যটকবাহী হানিফ পরিবহনের ১টি বাসগাড়ী (ঢাকা-মেট্রো-ব-১৫-১৯৭৭) তল্লাসী করে ভারতীয় ৬৫পিছ কম্বল সহ ১জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গোলাকান্দা ইউনিয়নের কুমারটেক গ্রামের ফারুক ভূঁইয়া ছেলে সজীব ভূঁইয়া (২৩)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে চেকপোষ্ট বসিয়ে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসী করে ৬৫ পিছ কম্বল সহ ১জনকে আটক করা হয়। আটক ব্যক্তিকে বিশেষ ক্ষমতাআইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে। আমাদের অভিযান অভ্যাহত আছে। চোরাচালান রোধে আমরা সর্বদা তৎপর রয়েছি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
13 December 2025

সিলেটে পর্যটকবাহী বাস হতে ৬৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার

বিস্তারিত কমেন্টে