এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

এ প্লাস পেয়েছে নাহিদ উদ্দিন গালিব

Daily Jugabheri
প্রকাশিত ১৩ মে, সোমবার, ২০২৪

সিলেটের ঐতিহ্যবাহী বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার সিলেট শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে মো. নাহিদ উদ্দিন গালিব।  সে সিলেট সদর উপজেলার নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিনের ২য় ছেলে ।  তার মা একজন গৃহিনী। তারা তিন ভাই। নাহিদ দ্বিতীয়। তাদের বাড়ি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে।  নাহিদ বরাবরই লেখাপড়ায় কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে। জেএসসি পরীক্ষাতেও সে এ প্লাস পেয়েছিল।  প্রতিদিন গড়ে ৫/৬ ঘন্টা নিয়মিত লেখাপড়া করে নাহিদ।   বড় হয়ে সে একজন আদর্শ নাগরিক হিসাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়।   নাহিদ অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিছ আলীর ভাগ্না।  তার বাবা ও মা নাহিদের ভবিষৎ জীবনে সাফল্যের জন্য সবার দোয়া চেয়েছেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন