
তারেকুল ইসলাম সভাপতি, মো. নাসিম আহমেদ সাধারণ সম্পাদক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১১জুলাই ২০২৫, শুক্রবার, বাদ আসর, দরিয়া শাহ মাজার মাসজিদে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, সহ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক আরকান খান মোহন, সাবেক সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবুল বাশার। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে তরিকুল ইসলাম-কে সভাপতি, মো. নাসিম আহমেদ-কে সাধারণ সম্পাদক ও শেখ তানভীর আহমেদ হামজা-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি আহমদ আল মামুন, বেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক উমর আলী, এনামুল বক্স, সহ-সাংগঠনিক সারওয়ার হোসেন, শাব্বির আহমদ, তামিম আল জাওয়াদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক আনোয়ার হোসেন, সহ-অফিস সম্পাদক ফারজানুর রহমান সাঈদ, প্রশিক্ষণ সম্পাদক আশিক আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক তোফায়েল আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাঈদ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ উজ্জামান ইমন, সদস্য- রনি আহমদ, হোসাইন আহমদ শান্ত, ইমন আহমদ, শামিম আহমদ, পাপলু আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন