এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নতুন সাধারণ সম্পাদক ফয়েজ

Daily Jugabheri
প্রকাশিত 26 June, Thursday, 2025
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নতুন সাধারণ সম্পাদক ফয়েজ

যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের (সেক্রেটারি) দায়িত্ব পেয়েছেন ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান ফয়েজ। বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। রিজভী স্বাক্ষরিত পত্রে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বজলুর রহমান ফয়েজ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। দল আশা করে যে তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন।’ পত্রের অনুলিপি দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাব উদ্দিনকেও পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 June 2025

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নতুন সাধারণ সম্পাদক ফয়েজ

বিস্তারিত কমেন্টে