এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

অপারেশন ডেভিল হান্ট : সাতদিনে সারা দেশে গ্রেপ্তার ৩৯২৪

Daily Jugabheri
প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট : সাতদিনে সারা দেশে গ্রেপ্তার ৩৯২৪

যুগভেরী ডেস্ক ::: ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত সাতদিনে গ্রেপ্তার করা হয়েছে ৩৯২৪ জনকে। গত শনিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত সাত দিনের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, গত এক দিনেই গ্রেপ্তার করা হয়েছে ৫০৯ জনকে। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৫৭ জনকে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন