এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

Daily Jugabheri
প্রকাশিত time ago 16 hours
হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মায়ের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালিয়ে মাদকাসক্ত সন্তানকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত মো. আশিক মিয়া (১৯) উপজেলার ৮নং সাটিয়াজুড়ি ইউনিয়নের দৌলতপুর এলাকার ফুল মিয়ার ছেলে।

গত রোববার (১১ অক্টোবর) রাতে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার এ দণ্ডাদেশ দেন। এ সময় চুনারুঘাট থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন, মো. আশিক মিয়া নেশাগ্রস্ত অবস্থায় নিজ পরিবারসহ এলাকাবাসীর শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে ও তার মায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ওই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) অনুযায়ী ৫শত টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
12 October 2026

হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে