এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 21 hours
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন প্রাইমারি শাখায় মা সমাবেশ, আলোচনা সভা ও মায়েদের সম্মাননা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীনের সার্বিক সহযোগিতায় এবং সহকারী শিক্ষিকা উমামা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. তাহারাত ফাতেমা চৌধুরী।
সন্তানের জীবনে মায়ের ভূমিকা ও শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিক অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, সহকারী শিক্ষিকা তামান্না-ই-ফেরদৌস চৌধুরী।

বক্তারা বলেন, একটি শিশুর নৈতিক, মানসিক ও শিক্ষার প্রাথমিক ভিত গড়ে ওঠে পারিবারিক পরিবেশে। বিশেষ করে সন্তানদের পড়াশোনা, সুন্দর আচরণ, মানবিক মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে মায়েদের সবচেয়ে বেশি সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় জোরদার করার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্বে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মায়েদের সাথে শিক্ষকমণ্ডলী খোলামেলা মতবিনিময় করেন। এ সময় মায়েদের বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে মায়েদের অবদানের স্বীকৃতিস্বরূপ উপস্থিত মায়েদের মাঝে বিশেষ সম্মাননা উপহার বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
19 August 2026

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে