এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত 18 August, Tuesday, 2026
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে । গত ২৪ ঘন্টায় ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এই দুই শিশুর মৃত্যু ঘটে। মঙ্গলার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া শিশু তাসমিন (৬ মাস) ও তামিম (৯ মাস)।তাদের বাড়ি হবিগঞ্জ ও সিলেট জেলায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ নিয়ে বিভাগে হাম ও উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে।

গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৫ জন।

এ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩ শতাধিক রোগী।

স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৩২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১১৫ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ৬ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা গেছে, বাকিরা উপসর্গভিত্তিক সন্দেহভাজন হিসেবে বিবেচিত।

এদিকে, রোববার (১৬ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়ে ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮০৯ জন উপসর্গ নিয়ে এবং ৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
18 August 2026

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে