এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক

Daily Jugabheri
প্রকাশিত 04 August, Tuesday, 2026
সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জেলার মধ্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। গত মঙ্গলবার (৪ আগস্ট )সিলেট ডিআইজি অফিসে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এ সময় তিনি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান শেষে ওসি ওমর ফারুকের হাতে কৃতিত্বের পুরস্কার তুলে দেন।
এসময় সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোয়াইনঘাট থানা এলাকায় চুরি, ডাকাতি ও মদক সহ নানা অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা হয়, যা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। থানা পুলিশের সদস্যরা বিভিন্ন সময়ে সফল অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও মামলার আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হন। অপরাধ দমন, উদ্ধার অভিযান ও আইনি সেবা প্রদানে ধারাবাহিক সাফল্যের জন্যই মূলত ওসি ওমর ফারুককে এ পুরস্কারে ভূষিত করা হয়। ওসি ওমর ফারুক গোয়াইনঘাট থানায় যোগদানের পর থেকেই স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এক প্রতিক্রিয়ায় গোয়াইনঘাট থানা পুলিশের সকল সদস্য এবং উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি ওমর ফারুক।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 August 2026

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক

বিস্তারিত কমেন্টে