এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

যুগভেরী ডেস্ক ::: নতুন বছর শুরু হতে এখনও কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জর্ডান নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস ২০২৭ সালের প্রথম তৃতীয়াংশে পড়বে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে ৬ ফেব্রুয়ারি। এটি ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখের সঙ্গে মিলবে। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি শেষ হতে পারে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান।

 

এদিকে, ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ১৪৪৮ হিজরির রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৮ মার্চ রমজানের শেষ দিন হতে পারে। পরদিন ৯ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

তবে চাঁদ দেখার ওপর ইসলামি মাসের শুরু ও শেষ নির্ভর করায় স্থানীয়ভাবে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 July 2026

জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

বিস্তারিত কমেন্টে