
যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র এবং নবনিযুক্ত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন আম্বরখানা কলোনি সরকারি জামে মসজিদের মুয়াজ্জিন। শুক্রবার (১৭ জুলাই) আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জনাব রেজাউল হাসান কয়েস লোদীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন ওয়ার্ডের নাগরিকবৃন্দ। ৪নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বি ও বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক জনাব: মুহিত চৌধুরী সভাপতিত্বে পরিচালনা করেন শামীম মজুমদার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কয়েস লোদীর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর নেতৃত্ব সিলেটের পরিকল্পিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক দেওয়ান মাহমুদ রাজা, স্বাগত বক্তব্য রাখেন আশরাফ হোসেন আরমান, আরো বক্তব্য রাখেন- আজাদ খান, আব্দুল করিম, বেনু সিংহ, সেলিম আহমদ, মতিয়ার রহমান, মিজান আহমদ, সৈয়দ সারোয়ার রেজা, আলমগীর হোসেন, ওমর মাহবুব, হাসান খান, এমদাদুল হক উমামা, প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন