এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার

Daily Jugabheri
প্রকাশিত ০২ জুন, মঙ্গলবার, ২০২৬
সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার

যুগভেরী ডেস্ক ::: সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। এই নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

সোমবার রাতে এসএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন থেকে এসএমপি এলাকার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার জন্য সংশ্লিস্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া সকল বিলবোর্ডের আলোকসজ্জ্বা, চলমান ও অনুষ্ঠিতব্য সকল মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ করতে হবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়, হোটেল/ রেঁস্তোরা, কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

এরআগে সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

এছাড়া মেলা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও একই সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়েছে, এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে রাত ১০টার পরিবর্তে সব শপিংমল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার

০২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »