এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

……………………………

দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন-মাহমুদুল হাসান

Daily Jugabheri
প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৬
দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন-মাহমুদুল হাসান

যুগভেরী ডেস্ক ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)-এর নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশে সিলেট-১ এর প্রধান নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন পরিচালনা কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্র আন্দোলন সিলেট মহানগর, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ সকল সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তাঁরা চলমান গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ ও সাংগঠনিক সমন্বয় নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে সভাপতিত্বকারী হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন,“এই নির্বাচন শুধু একটি পদ অর্জনের লড়াই নয়, এটি সিলেটবাসীর অধিকার ও ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম। সকল সহযোগী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।” তিনি বলেন, দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন। আগামী দিনগুলোতে সিলেট-১ আসনের প্রতিটি এলাকা ও শ্রেণিপেশার মানুষের কাছে হাতপাখার বার্তা পৌঁছে দিতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মীরা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন