এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

এবার পাঁচ মিনিটের ব্যবধানের দুইবার ভূমিকম্পে কাঁপল সিলেট

Daily Jugabheri
প্রকাশিত ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৫
এবার পাঁচ মিনিটের ব্যবধানের দুইবার ভূমিকম্পে কাঁপল সিলেট

যুগভেরী ডেস্ক ::: সিলেটে ও মৌলভীবাজারের মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট সুত্রে জানা যায়, প্রথম ভূকম্পনটি বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয় এবং এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

এর পরপরই রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট ও মৌলভীবাজারের আশপাশ এলাকা। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩।

আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে ও দ্বিতীয়টির উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখায়।

তবে, ভূ-কম্পনের মাত্রা মৃদু হওয়ায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘুমের মধ্য অনেকে টেরও পাননি।

তবে সাম্প্রতিক সময়ে ঘনঘন ভূমিকম্পের কারণে আতঙ্ক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন