এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

দক্ষিণ সুরমায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

Daily Jugabheri
প্রকাশিত ১০ ডিসেম্বর, বুধবার, ২০২৫
দক্ষিণ সুরমায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

“নারী ও কন্যার প্রতি সহিংসা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলার নবাগত নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মানদা রঞ্জন তালুকদার, পরিসংখ্যান অফিসার মোস্তফা মাহাবুব ইফতেকার চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা বদরুননাহার বিউটি, উপসহকারী মৎস্য কর্মকর্তা দুলাল হোসেন, মাধ্যমিক একাডিমিক সুপার ভাইজার সীমা দাস, সিলেটের সিনিয়র সাংবাদিক হাজী জাহাঙ্গীর আলম মুসিক। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী সেলিনা বেগম ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী চম্মা বেগম এর হাতে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১০ ডিসেম্বর ২০২৫

দক্ষিণ সুরমায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )