এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক

Daily Jugabheri
প্রকাশিত ২১ নভেম্বর, শুক্রবার, ২০২৫
ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক

যুগভেরী ডেস্ক ::: রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া, শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ৬ জনের মধ্যে ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন।

নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জে দেয়ার ধসে এক নবজাতক ও নরসিংসীতে ওমর নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া, রাজধানীর কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারি নিহত হন। তারা হলেন, সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) ও অজ্ঞাত একজন।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনঅফিশিয়াল ব্রিফিংয়ে জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১০ জন আহত, তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ৭২, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩, নরসিংদী জেলা হাসপাতাল আহত ৪৫ ও ১০০ বেড হাসপাতালে ১০ আহত চিকিৎসা নিতে এসেছেন।

এদের মধ্যে, বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ার বেশ কয়েকজনকে ভর্তি ও অন্যান্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন