এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

……………………………

বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ১৫ অক্টোবর, বুধবার, ২০২৫
বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর চা বাগানে চাচাতো ভাই শাহ আলমের বাড়িতে বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চা বাগান এলাকার একটি ডুবার জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন – রামগঙ্গা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামিমা আক্তার (১২)ও মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।

জানা যায়, তিন শিশু পরিবারের সাথে একসঙ্গে চান্দপুর চা বাগানে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাগানের পাশের একটি জলাশয়ে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। বিস্তারিত তদন্ত চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন