
সিলেট নগরীর আম্বরখানার দুটি আবাসিক হোটেল থেকে ৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- রাকিবুল ইসলাম (১৯), শহীদ আহমদ (২১), ফাবিয়া সুলতানা (২২), ডালিয়া ও রুবিনা (২২)।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত ছিল। এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন