এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

Daily Jugabheri
প্রকাশিত ১৫ আগস্ট, শুক্রবার, ২০২৫
সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মতিন (৫০) ও আকবর আলী নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহত আব্দুল মতিন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী। অপর নিহত আকবর আলী লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রূপনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল মতিন ও আকবর আলীকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৫ আগস্ট ২০২৫

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )