এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে পাঁচদিনের ব্যবধানে করোনায় দুজনের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ০২ জুলাই, বুধবার, ২০২৫
সিলেটে পাঁচদিনের ব্যবধানে করোনায় দুজনের মৃত্যু

যুগভেরী ডেস্ক :::  সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। তার বয়স প্রায় ৮০ বছর।

মঙ্গলবার রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনিয়ে চলতি দফা করোনায় সিলেটে দুজন মারা গেলেন। এরআগে ২৬ জুন আরেকজন মারা গিয়েছিলেন।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা ছাড়াও আরও কয়েকটি জটিল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেটে আরো একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে। ৪১ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়। এ নিয়ে সিলেটে চলতি দফায় করোনায় আক্রান্ত হলেন ২৫ জন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন