এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মাদক বিরোধী অভিযানে-সিলেটে র‌্যাবের জালে ৩

Daily Jugabheri
প্রকাশিত 28 May, Wednesday, 2025
মাদক বিরোধী অভিযানে-সিলেটে র‌্যাবের জালে ৩

যুগভেরী ডেস্ক ::: সিলেটে পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।এরমধ্যে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর থানার আসামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫শ ৫১ বোতল নেশা জাতীয় ‘এলকোডাইল’ সিরাপসহ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, ওই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আনোয়ার হোসেন এবং মো. বিল্লাল হোসেন মিয়ার ছেলে মো. আব্দুল কাদির।

 

একই রাতে জৈন্তাপুর থানার বিরাইমারা এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১শ ৯২ বোতল বিদেশী মদসহ আরো ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহমত মিয়া জৈন্তাপুর থানার বিরাইমারা গ্রামের আব্দুল মালেকের ছেলে। আজ বুধবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের এবং জৈন্তাপুর থানায় হস্তান্তর করে র‌্যাব।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
28 May 2025

মাদক বিরোধী অভিযানে-সিলেটে র‌্যাবের জালে ৩

বিস্তারিত কমেন্টে