এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল

Daily Jugabheri
প্রকাশিত 30 April, Wednesday, 2025
গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল

রেজওয়ান আহমদ ::: সিলেট নগরীসহ জেলার বিভিন্ন স্থানে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল কাছের দিকে তাকালেই রসালো এই ফল খেতে অনেকেরই মনে চায়। ছোট-বড় সকল মানুষের অতি প্রিয় ফল হিসেবে কাঁঠালের কদর রয়েছে। কিন্তু জাতীয় এই ফল পাঁকা না পর্যন্ত খাওয়ার উপযোগী হয় না। কাঁঠালের আঁটিও একটি তরকারি। বিশেষ করে কাঠালের আঁটি দিয়ে তৈরি ভর্তা সকলের অত্যন্ত প্রিয়। বিভিন্ন ধরনের শাক ও কাঁঠালের বিচির সমন্বয়ে রান্না করা তরকারি অনেকের প্রিয় খাবার। এই তরকারি দিয়ে তৃপ্তি নিয়ে ভাত খেতে অনেকেই পছন্দ করেন।
গাছে গাছে এই ফল ধরলেও এখনও পাকেনি। আরও কিছু দিন বাকি রয়েছে পাকার। নগরীসহ সিলেট জেলার প্রত্যেকটি বাড়িতে, রাস্তার ধারে, শহরে ও জঙ্গলের ভেতরে থাকা গাছে ধরেছে এবার প্রচুর কাঁঠাল। অনেক গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল ধরতে দেখা যায়।
এছাড়াও গবাদিপশুর জন্যও কাঁঠালের ছাল উন্নতমানের গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এটি বাংলাদেশের সুমিষ্ট গ্রীষ্মকালীন জাতীয় ফল।
সিলেট শহরতলীর বাসিন্দা সুমন আহমদ জানান, ছোটবেলা থেকেই রসালো এই ফল খেতে অনেক ভালো লাগে। ঘর থেকে বের হলেই বাড়ির গাছে ও রাস্তার পাশে গাছের মধ্যে জাতীয় এই রসালো ফল দেখতে পাই। কাঁঠাল খাওয়ার ইচ্ছে জাগে। কিন্ত গাছে ফল ধরলেও এখনও পেকে না যাওয়া খাওয়ার উপযোগী হয়ে উঠেনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 April 2025

গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল

বিস্তারিত কমেন্টে