এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

টার্গেট ঈদ বাজার : সিলেট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

Daily Jugabheri
প্রকাশিত 06 March, Thursday, 2025
টার্গেট ঈদ বাজার : সিলেট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

ঈদ আসলেই দেখা যায় সিলেটের মার্কেটগুলো ভারতীয় পোশাকে সয়লাভ। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে চোরাচালান চক্র। বৃহস্পতিবার ধরা পড়লো ভারতীয় কাপড়ের বিশাল একটি চালান। সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় কসমেটিক্সের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন তাহিরপুরের চারাগাঁও সীমান্তে ওই চালান জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি টহল দল বৃহস্পতিবার ভোররাতে এক অভিযানে জঙ্গলবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কাপড় ও কসমেটিক্সের চালান জব্দ করে। জব্দকৃত ভারতীয় কাপড়ের মধ্যে রয়েছে- ৫ হাজার ১২৭টি শার্ট পিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১ হাজার ২৯৬ মিটার ব্লেজারের কাপড়, ২০ হাজার ৪৩০ মিটার পাঞ্জাবির কাপড়, ৯ হাজার পিস স্কিন সানরাইজ ক্রিম। জব্দকৃত এসব মালামালের মূল্য ১ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 March 2025

টার্গেট ঈদ বাজার : সিলেট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

বিস্তারিত কমেন্টে