এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণেরদোরগোড়ায় পৌঁছে দিতে হবে-শাকিল মোর্শেদ

Daily Jugabheri
প্রকাশিত 25 February, Tuesday, 2025
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণেরদোরগোড়ায় পৌঁছে দিতে হবে-শাকিল মোর্শেদ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেছেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিগত ২০২৩ সালের ১৩জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির কাছে এই ৩১দফা উপস্থাপন করেন। সাম্য, মানবিক ও সমৃদ্ধিময় বাংলাদেশ গড়তে ৩১দফা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১দফা’র আলোকে সংস্কারসহ রাষ্ট্র পরিচালনা করবে।’
তিনি গত সোমবার ২৪ ফেব্রুয়ারী বিকালে গোয়াইনঘাট উপজেলার সদর, মধ্যে জাফলং ইউনিয়ন রাধানগর বাজার ও পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৩১দফার লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
লিফলেট বিতরণ ও পথা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল ও পরিচালনা করেন সদস্য সচিব শাহাবুদ্দিন সিহাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু সহ গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক এবং সদস্য বৃন্দ। এছাড়াও উক্ত উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 February 2025

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণেরদোরগোড়ায় পৌঁছে দিতে হবে-শাকিল মোর্শেদ

বিস্তারিত কমেন্টে