এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ কালে পাঁচ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

Daily Jugabheri
প্রকাশিত 30 November, Saturday, 2024
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ কালে পাঁচ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

গোয়াইনঘাট সংবাদদাতা :: ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসার সময় ৫ বাংলাদেশীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃত ব্যক্তিরা হলো সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার পান্ডার গাঁও গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে মনির হোসেন (২৬), লুল্লার চর গ্রামের নূর হোসেনের ছেলে হেকিম আলী (৪৭), গিরিস নগর গ্রামের কাজী লক মিয়ার ছেলে মোঃ সবুজ নিয়া (২৮), ব্রাহ্মণ গাঁও এর আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন(১৮), শাল্লা থানার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে সালেক নূর(৩৯)। বিজিবি সূত্রে জানাযায় শনিবার বিকেল সাড়ে ৫ টায় ৫ জন বাংলাদেশী নাগরিক ভারত থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় ভারত বাংলাদেশ ও
সীমান্ত পিলার ১২৭৯/ এমপি এর নিকট থেকে স্থানীয় জনগণের সহযোগিতায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ শ্রীপুর বিওপির টহলদল তাদেরকে আটক করে। আটক ৫ ব্যক্তির মধ্যে ২ জনের কাছে বাংলাদেশী এবং ভারতীয় আইডি কার্ড দুইটাই রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা। বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান কিছুদিন পূর্বে কাজের উদ্দেশ্যে ভারতে গমন করে ছিল তারা। দীর্ঘ দিন পরে আজ ভারত হতে বাংলাদেশে ফিরে আসার সময় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি তাদেরকে আটক করে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করে পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 November 2024

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ কালে পাঁচ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

বিস্তারিত কমেন্টে