এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে সহযোগীসহ ‘শুটার’ আনসার গ্রেপ্তার করেছে র‍্যাব

Daily Jugabheri
প্রকাশিত ০৬ নভেম্বর, বুধবার, ২০২৪
সিলেটে সহযোগীসহ ‘শুটার’ আনসার গ্রেপ্তার করেছে র‍্যাব

যুগভেরী ডেস্ক :::সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করা ‘শুটার’ আনসার আহম্মদ রাহুল (৩০) ও তার সহযোগী মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। র‌্যাবের একটি টিম বুধবার (৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিরপুর গ্রাম থেকে এ দুজনকে গ্রেপ্তার করে।

আনসার সিলেট মহানগর এলাকার সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে ও নাঈম মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি টিম মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সহিংসতা (সিলেট শাহপরাণ থানার এফআইআর নং-১৫/২১২) মামলা রয়েছে। ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনে এই দুই আসামি গুলিবর্ষণ করেছেন। এসব অভিযোগে ২৮ আগস্ট দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এ দুজন।

এছাড়া আনসারের বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর আনসার ও নাঈমকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন