এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের প্রতিবাদ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত 18 October, Friday, 2024

যুগভেরী ডেস্ক :::

ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে নগরীতে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বাদ আসর প্রতিবাদ মিছিলটি নগরীর কলবাখানী এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলবাখানী এলাকায় এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ইসরায়েলি বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে হাজার হাজার নিরীহ মুসলমান মারা হচ্ছে। বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসন বন্ধ করতে বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইহুদিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা গাজার মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সদস্য মাসুক আহমদ, জুম্মান খান কানু, মুজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
18 October 2024

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের প্রতিবাদ মিছিল

বিস্তারিত কমেন্টে