এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

এনটিভি ইউরোপ’র সিলেট প্রতিনিধির দায়িত্ব পেলেন আফজালুর রহমান চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত 01 October, Tuesday, 2024
এনটিভি ইউরোপ’র সিলেট প্রতিনিধির দায়িত্ব পেলেন আফজালুর রহমান চৌধুরী

ইউরোপের বহুল সম্প্রচারিত ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আফজালুর রহমান চৌধুরী, এনটিভি ইউরোপের কর্তৃপক্ষ সিলেট প্রতিনিধি হিসেবে সাংবাদিক আফজাল-কে নিয়োগ প্রদান করেন।
তিনি ২০১০ সাল থেকে সিলেটের স্থানীয় বিভিন্ন টেলিভিশন, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করে আসছেন। সর্বশেষ এশিয়ান টেলিভিশনে কর্মরত ছিলেন। পাশাপাশি দৈনিক জৈন্তাবার্তায় কাজ করে যাচ্ছেন।  সিলেটের এনটিভি ইউরোপ’র সংবাদ ও বিজ্ঞাপন প্রচার সংক্রান্ত বিষয়ে আফজালুর রহমান চৌধুরীর মুঠোফোন নম্বর ০১৭১১৩৭৯৫৪১ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।  এনটিভি ইউরোপের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় এনটিভি ইউরোপ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।   প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 October 2024

এনটিভি ইউরোপ’র সিলেট প্রতিনিধির দায়িত্ব পেলেন আফজালুর রহমান চৌধুরী

বিস্তারিত কমেন্টে