এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

দেশনায়ক তারেক রহমান আগামী দিনের পথিকৃৎ: ইমদাদ চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, সোমবার, ২০২৪

যুগভেরী ডেস্ক :::
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নির্লোভ ব্যক্তিত্ব, বিত্ত-নির্মোহতা, সততা ও সাহসিকতার কারণে আজ দেশবাসী স্বাধীনতা পেয়েছে। তিনি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, শহীদ জিয়ার আদর্শের প্রতীক। তিনিই পারবেন কোটি কোটি মানুষের দুঃখ-কষ্ট ও বেদনার ভার বহন করতে। মানুষের হাহাকারের পাশে দাঁড়িয়ে তাদের বেদনাকে লাঘব করতে। তিনি মানুষের দুঃখ-কষ্ট দূর করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহীদ জিয়ার ১৯ দফা যে ভাবে সমগ্র দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছিলে ঠিক সেই ভাবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সমৃদ্ধশীল রাষ্ট্র গঠনে যে রূপরেখা দিয়েছে তাও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সেই রূপরেখার আলোকে আমাদের কাজ করতে হবে।
তিনি সোমবার নগরীর ৩২ নং ওয়ার্ডের মিরাপাড়া এলাকায় পাড়া কমিটির নেতৃবৃন্দের সাথে উঠান বৈঠক কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আমিন, সদস্য মির্জা জাহেদ, হাবিবুর রহমান, বশির আহমেদ, ছায়েদ আহমেদ, আবদুল মতিন, তারেক আহমদ, যুবরাজ আহমদ, সাহিন আহমদ, মুসতাক আহমদ, সাহেদ আহমদ, শামিম আহমদ, নাহি আহমদ, রাফি আহমদ, সোহেল খান, লাল খান, ফয়সল আহমদ, টিটু আহমদ, কালাম উদ্দিন, ফয়সল খান প্রমুখ।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন