এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সাবেক এমপি আব্দুর রহমান বদি গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত 21 August, Wednesday, 2024

যুগভেরী ডেস্ক ::: কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র‌্যাব।  র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় বদিকে গ্রেফতার দেখানো হয়।  বদি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় বদির বিরুদ্ধে মাদক চোরাচালানে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।   এছাড়া তার ভাইদের বিরুদ্ধে মাদক কারবারের গডফাদার হিসেবে জড়িত থাকার প্রমান পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
21 August 2024

সাবেক এমপি আব্দুর রহমান বদি গ্রেফতার

বিস্তারিত কমেন্টে