এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

শান্তিগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে

Daily Jugabheri
প্রকাশিত ০৪ জুলাই, বৃহস্পতিবার, ২০২৪

 যুগভেরী ডেস্ক ::: শান্তিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে মালবাহী ট্রাক। এ ঘটনায় কোনো ব্যক্তি নিহত না হলেও প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দপুর জামে মসজিদের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে যাওয়ার কারণে দু’দিন ধরে অপরিকল্পিতভাবে পার্ক করে রাখা হয়েছে। মূলতঃ এ কারণেই ঘটনাস্থলে এসে লবণবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো- অ ১১১৩১১) নিয়ন্ত্রণ হারায়। পাশের মাটি নরম থাকায় চাকা ধেবে গিয়ে হাজিপাড়ার সামনে পরিত্যক্ত খাদে পড়ে যায় ট্রাকটি। ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে দিরাই যাওয়ার কথা ছিলো। এতে প্রায় ৬ লক্ষ টাকার লবণ ছিলো জানিয়েছেন ট্রাকটির হেল্পার।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৪ জুলাই ২০২৪

শান্তিগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে

বিস্তারিত কমেন্টে