এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

রমজানের আগেই ‘হকার সমস্যা’র সমাধান: মেয়র আনোয়ারুজ্জামান

Daily Jugabheri
প্রকাশিত ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: পবিত্র রমজানের পূর্বেই সিলেট নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) অস্থায়ী মার্কেটে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় হকারদের জন্য নির্ধারিত স্থান লালদিঘীর পারস্থ অস্থায়ী মার্কেট নির্মাণ কাজ পরিদর্শন কালে তিনি এ তথ্য জানান।

মেয়র বলেন, এর আগে বহুবার হকারদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হলেও কার্যত কোন কাজে আসেনি। আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ সমস্যার সমাধানের জন্য প্রতিজ্ঞা করেছিলাম। তারই প্রেক্ষিতে হকারদের নির্ধারিত স্থানে পুনর্বাসন করে নগরবাসীকে যানজট ও ফুটপাত মুক্ত শহর উপহার দিব।

তিনি আরও বলেন, দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বণ্টন করে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে এবং সিলেটবাসীর দুর্ভোগ লাঘব হবে। একটি সুন্দর শহর নির্মাণ করতে সবার আগে নগরবাসীর সহযোগিতার প্রয়োজন। তাদেরকে নিয়েই আমি একটি ‘গ্রিন, ক্লিন, স্মার্ট সিলেট’ নির্মাণ করব।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করসহ বিভিন্ন শাখার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বির আলী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ড. মিছবাউর রহমান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন