এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: সিলেটে নগরীতে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে নগরীর শাহপরাণের উত্তর বালুচর জোনাকি এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম অরুনা বেগম (২৪)। অরুনা সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার (মাটগাও) এলাকার মৃত আব্দুল সালামের মেয়ে।  পুলিশ জানায়, স্থানীয়ভাবে খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ গিয়ে বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ওই যুবতীর মরদেহ উদ্ধার করে। তবে ফাঁস দেয়ার কারণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

তিনি বলেন, লাশটিতে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন