এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মোগলাবাজার থেকে ওয়ারেন্টভূক্ত ৫ আসামি গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত 18 January, Thursday, 2024
মোগলাবাজার থেকে ওয়ারেন্টভূক্ত ৫ আসামি গ্রেপ্তার

সিলেটের মোগলাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে মোগলাবাজার থানার কান্দিয়ারচর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কান্দিয়ারচর গ্রামের রেজান মিয়া (৪০), শিপন মিয়া (২৫), সুজন মিয়া (২৩), রকিব আলী ও সিরাজ মিয়া (৫০)।

তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো বলে জানিয়েছে পুলিশ। গেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
18 January 2024

মোগলাবাজার থেকে ওয়ারেন্টভূক্ত ৫ আসামি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে