এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

দয়ামীরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জায়ান এফসি

Daily Jugabheri
প্রকাশিত 16 January, Tuesday, 2024
দয়ামীরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জায়ান এফসি

ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের সরিষপুর গ্রামবাসীর আয়োজনে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে একই ইউনিয়নের বড়ধিরারাই গ্রামের ফুটবল দল জায়ান এফসি।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে খেলা শুরু হয়। ফাইনালে বড় ধিরারাই জায়ান এফসির প্রতিপক্ষ ছিল আমীর হাবিব বালাগঞ্জ। আমীর হাবিব বালাগঞ্জকে ২-১ গোলে হারিয়ে জয় পায় জায়ান এফসি।

খেলা শেষে দলের ফুটবলার ও কর্মকর্তাবৃন্দের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফখর উদ্দিন বলেন, ‘খেলার মাধ্যমে তরুণ সমাজকে অপরাধ থেকে বিরত রাখা সম্ভব। তাই এরকম টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।’ তিনি ইউনিয়ন পরিষদ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।

চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার মোহাম্মদ নানু মিয়া বলেন, আমাদের টিম বড় ধিরারাই জায়ান এফসি চ্যাম্পিয়ন হওয়াতে আমরা আনন্দিত। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই একটি সুন্দর ও শান্তিপূর্ণ টুর্নামেন্ট উপহার দিয়েছেন তারা। এটি নিয়মিত চালু রাখার দাবি জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 January 2024

দয়ামীরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জায়ান এফসি

বিস্তারিত কমেন্টে