এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

দু’দিনের রিমাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতা জামাল

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জানুয়ারি, সোমবার, ২০২৪
দু’দিনের রিমাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতা জামাল

সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের জেলগেটে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রথম শ্রেণির আদালতে রিমান্ড আবেদন শুনানি শেষে বিজ্ঞ আদালত জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ মঞ্জুর করেন তিনি। কোতোয়ালি জিআর ৬৩২/২৩ মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমাণ্ড শুনানিতে উপস্থিত ছিলেন, সিলেট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ ইয়া সোহেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ লিটন ও অ্যাডভোকেট মুস্তাক আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি লিফলেট বিতরণ কর্মসূচি থেকে ফেরার পথে নগরীর ঝেরঝেরিপাড়া এলাকা থেকে সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালকে আটক করা হয়। এর আগে গেল বছরের ২৭ মে আরেকবার পুলিশের হাতে আটক হন খান জামাল। দেড়মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন