এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

এমপি হয়েও জামানত হারালেন মোকাব্বির

Daily Jugabheri
প্রকাশিত ০৮ জানুয়ারি, সোমবার, ২০২৪
এমপি হয়েও জামানত হারালেন মোকাব্বির

জামানাত হারিয়েছেন সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে মোকাব্বির খান মাত্র ১ হাজার ৯২২ ভোট পেয়েছেন।

জামানত হারিয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী (লাঙল)। জাতীয় পার্টির এই প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৮৭৪ ভোট।

অবশ্যই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রোববারই মোকাব্বির ও ইয়াহইয়া ভোট বর্জন করেন। আর সোমবার সংবাদ সম্মেলন করে পুণঃভোটের দাবি জানান।

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন মোকাব্বির খান। তবে এবার উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করে জামানত খুইয়েছেন আলোচিত এই প্রার্থী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে বর্তমান এমপি মোকাব্বির খানসহ জামানত হারিয়েছেন ৫ সংসদ সদস্য প্রার্থী। নির্বাচনি আইন অনুযায়ী- সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ প্রার্থী।

জামানত হারিয়েছেন মোকাব্বির খান, তৃণমূল বিএনপির আব্দুল মল্লিক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. মনোয়ার হোসাইন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন