এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

পুলিশকে লক্ষ্য করে ছাত্রদলের ককটেল নিক্ষেপ, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

Daily Jugabheri
প্রকাশিত ১২ এপ্রিল, সোমবার, ২০২১
পুলিশকে লক্ষ্য করে ছাত্রদলের ককটেল নিক্ষেপ, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্ট
সিলেট নগরের সুরমা মার্কেট এলাকায় পুলিশকে লক্ষ্য করে ছাত্রদল নেতাকর্মীকে ইট-পাটকেল ও ককটেল ছোঁড়ার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সাজেদুল করিম সরকার বাদী হয়ে কতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞতানা আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।  এজাহারভূক্ত আসামিরা হলেন- মো. ফোরকান আহম্মদ (১৯), তাওহিদ হোসেন চৌধুরী (২২), হাছান আহমদ (২৪), আজমল মিয়া (২৬), মোজাহিদ আহমদ (২৫), মোঃ সাকিল আহমদ (১৯), মোঃ আব্দুল হালিম (১৮), মাহবুব হোসেন (১৯), সিদ্দিক আহমদ (২৬), সিরাজ মিয়া (২৮), নাসিম আহমেদ (২৪), রেদোয়ান, জসিম উদ্দিন (২১), খালেদ আহমদ (২৫) ও জুনেদ আহমেদ (২৫)। এদের মধ্যে ফোরকান আহম্মদকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মামলার বাদী এসআই সাজেদুল করিম সরকার বলেন, রোববার দুপুরে ছাত্রদল নেতাকর্মীরা সুরমা মার্কেট পয়েন্টে জড়ো হয়ে যান চলাচল ব্যাহত করে এবং এলাকায় আতংক সৃষ্টি করে। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে ছাত্রদল নেতা তাওহিদ হোসেন চৌধুরীর নেতৃত্বে আরও শতাধিক লোক পুলিশের উপর হামলা চালায়। এতে আমিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হই।   মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে কতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, পুলিশ সবধরণের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে তৎপর রয়েছে। যারাই এরকম কিছু করার চেষ্টা করবে তাদের তাদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন