এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

Daily Jugabheri
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের উদ্বেগের বিষয় নয়। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়। মিয়ানমারের জনগণ যে সংকটের সম্মুখীন হয়েছে, তা আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ইস্যুতে কাজ করা।

এদিকে নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠ‌কে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হ‌য়ে‌ছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

২৪ সেপ্টেম্বর ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »