এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

তিতাস আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেপ্তার ১০

Daily Jugabheri
প্রকাশিত 25 February, Sunday, 2024

যুগভেরী ডেস্ক ::: সিলেটের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১০ নারী-পুরুষকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের তিতাস আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।  আটকদের মধ্যে রয়েছেন ৭ জন পুরুষ ও ৩ জন নারী।  শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 February 2024

তিতাস আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেপ্তার ১০

বিস্তারিত কমেন্টে