এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:::‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. কপিল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনুর সূচি, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. বশির শরীফ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের গোয়াইনঘাট প্রতিনিধি মো. আলী হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, উপজেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক মারযানুল আযহার জুনেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে সমবায়। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, সমবায়ের মূল শক্তি ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। সমবায়ের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
08 November 2026

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

বিস্তারিত কমেন্টে