এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক

যুগভেরী ডেস্ক ::: সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশাতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকার শাহ সমিলের নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন- সাইদুর রহমান (২৪)। সে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাইদপুর গ্রামের কুরুশআলী ছেলে। ওপর যুবক গিরিজ পাল (১৯)। গিরিজ বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে।

 

পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে শাহ সমিলের পাশে বড়চর হাইওয়ে রোড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কার্ভাড ভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গিরিজ পালকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

এদিকে এমন আকস্মিক মৃত্যুর খবরে নিহত সাইদুর রহমানের পরিবারসহ পুরো জাইদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানা গেছে।

 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
08 November 2026

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক

বিস্তারিত কমেন্টে