এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস

যুগভেরী ডেস্ক ::: এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

জানা যায়, আগামী বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করতে পারে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড জানায়, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ চার দিন রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সারাদেশের পাশাপাশি জালালাবাদ গ্যাসের আওতাধীন বিতরণ এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দেবে। এতে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
02 November 2026

সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস

বিস্তারিত কমেন্টে