এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

Daily Jugabheri
প্রকাশিত 01 November, Sunday, 2026
সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

যুগভেরী ডেস্ক ::: সিলেটে ৩৩ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাতে সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ বিজিবি।অনলাইন সংবাদপত্র

 

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধিন মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, দমদমিয়া, উৎমা বিওপির সদস্যরা নিজেদের এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, কম্বল, চকোলেট ও সুপারির চালান জব্দ করে।

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ২২ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা।

 

এদিকে বিজিবি ১৯ ব্যাটালিয়ন জানিয়েছে, রবিবার রাতে এ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ি বিওপির একদল সদস্য জৈন্তাপুরের গুয়াবাড়ি সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। গরুগুলোর সিজার মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা।

 

এছাড়াও সুরইঘাট বিওপির একদল সদস্য সোনাতনপুঞ্জিতে অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় জিরা, ৩ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি ও ১টি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয়।

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ২১ হাজার টাকা।

 

এসব পণ্যের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়ন ও বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 November 2026

সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে