এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

কানাইঘাটের নজরুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত ২১ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৪
কানাইঘাটের নজরুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর (রতনপুর) গ্রামের নজরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী হোছন আহমদ (৫০) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার রাতে সিলেট শহর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় নজরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী একই গ্রামের মৃত সফর আলীর পুত্র হোছন আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয় কানাইঘাট থানা পুলিশ।   মামলার তদন্তকারী কর্মকর্তা খালেদ মিয়া জানান, সিলেট জেলার বিজ্ঞ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে এবং থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় নজরুল ইসলাম হত্যা মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশ নিয়মিত ভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছিল। ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী হোছন আহমদকে গ্রেফতার করা হয়েছে এবং গতকাল বুধবার তাকে থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২১ ফেব্রুয়ারি ২০২৪

কানাইঘাটের নজরুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

বিস্তারিত কমেন্টে