এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়

Daily Jugabheri
প্রকাশিত time ago 9 hours
গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা নয় ঘণ্টার অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। এ সময় পাঁচটি মামলায় পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলার গোয়াইনঘাট সদর থেকে বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে পরিচিত বালির হাওর ও নাইন্দার হাওর, মুখতলা, উত্তর হাতিরপাড়া এবং বুধিগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস ও অকার্যকর করা হয়। এ ছাড়া বালু পরিবহনে ব্যবহৃত বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি মামলায় পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
উল্লেখ্য, গোয়াইনঘাটের বালির হাওর ও বুধিগাঁওসহ বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এর আগেও উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর পরিচালিত এক অভিযানে চারটি লিস্টার মেশিন ধ্বংস এবং তিনজনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 October 2026

গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়

বিস্তারিত কমেন্টে