এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি

Daily Jugabheri
প্রকাশিত 16 October, Friday, 2026
উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি

শারদীয় দুর্গা পূজা ২০২৬ উদযাপনে নিরাপত্তা প্রদানের নিমিত্তে সিলেট জেলার ১৩ টি উপজেলার ৬৩৩টি পূজা মন্ডপের ৪১১২ জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যা মোতায়েন করা হয়েছে। মোতায়েন এর পূর্বে এসব সদস্যের প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করা হয়েছে। সিলেট সদর উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সিলেট রেন্জের উপমহাপরিচালক জনাব শাহ আহমদ ফজলে রাব্বী,বিএএম,এনডিসি। এছাড়া আরও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সিলেট রেন্জের পরিচালক জনাব সদন চাকমা, বিভিএম, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ শাহনেওয়াজ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে উৎসব মুখরভাবে শারদীয় দুর্গাপূজার উৎসব নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সিলেট জেলার অন্যান্য উপজেলাতেও ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 October 2026

উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি

বিস্তারিত কমেন্টে