এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ। তার নাম নুরু আলম (৪৫)।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম রেজিয়া খাতুন (৭০)। তিনি ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে রেজিয়া খাতুনের টিনের বসত ঘরে পারিবারিক কলহের জের ধরে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ছেলে নুরু আলম ধারালো দা দিয়ে তার মায়ের গলার পেছনে সজোরে কোপ মারে। এতে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ঢলে পড়ে মারা যান রেজিয়া খাতুন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 October 2026

সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

বিস্তারিত কমেন্টে