এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

Daily Jugabheri
প্রকাশিত time ago 16 hours
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

যুগভেরী ডেস্ক ::: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাশেনসিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের এই সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে, অর্থাৎ সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে কারখানাটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুন লাগার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
14 October 2026

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

বিস্তারিত কমেন্টে