এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন

Daily Jugabheri
প্রকাশিত 25 August, Tuesday, 2026
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন

যুগভেরী ডেস্ক ::: হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৯৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৪৪ জন, আর নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।

উপসর্গজনিত মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৩৭৬ জন। এরপর সিলেটে ১৪২, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ এবং রংপুরে ১৪ জন মারা গেছে।

 

এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনের। একই সময়ে নতুন করে ৯১ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ সময়ে দেশে হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক তথ্য প্রকাশ করা হয়নি। রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সে হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 August 2026

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন

বিস্তারিত কমেন্টে